Back
Luis Sagasti, Fionn Petch: A Musical Offering (Paperback, 2023, Charco Press)

Review of 'A Musical Offering' on 'Goodreads'

এ হচ্ছে সেরকম বই যা পড়ার পর কয়েকদিন কিছু আর পড়া যায় না। ইবুকের হিসেবে মাত্র ৯৪ পেজের একটা বই। নোটস্ নিতে গিয়ে দেখি পুরোটাই প্রায় ক্যোটেবল।

লেখার ধরণ খানিকটা কোলাজের মত। অনেকগুলো কনসেপ্ট ও বিষয় পাশাপাশি চলতে থাকে। বাখ থেকে বিটলস্, পেইন্টিং, আরব্য রজনী, যুদ্ধ, মৃত্যু...